হযরত শাহ মালুম (রহ.) ওরস মোবারক শুরু কাল হযরত শাহ মালুম (রহ.) ওরস মোবারক শুরু কাল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ২:২২|

হযরত শাহ মালুম (রহ.) ওরস মোবারক শুরু কাল

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :রবিবার, জানুয়ারি ১, ২০২৩

আগামী সোমবার থেকে শুরু হচ্ছে সিলেটের ফেঞ্চুগঞ্জে হযরত শাহ মালুম (রহ.)-এর বার্ষিক ওরস মোবারক। এ উপলক্ষে দরগা এলাকা উপজেলার রাজনপুর গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার ভক্ত জড়ো হয়েছেন দরগাহ প্রাঙ্গণে। তিনদিন ব্যাপী এই ওরস মোবারককে ঘিরে শাহ মালুম দরগাহ এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। শান্তিপূর্ণভাবে ওরস মোবারক সম্পন্ন করতে প্রশাসন এবং মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রতি বছর ২রা, ৩রা ও ৪ঠা জানুয়ারি হযরত শাহ মালুম (রহ.)-এর ওরস মোবারক অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এবারও পালিত হচ্ছে ওরস মোবারক। সোমবার সকাল থেকে শুরু হয়ে বুধবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ওরস।

মাজার কর্তৃপক্ষ জানায়, রেওয়াজ অনুযায়ী ওরসের দিন বাদ জোহর মাজারে গিলাফ চড়ানো। চলবে বিকাল পর্যন্ত। পরদিন কোরআনে খতম। তৃতীয় দিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা। মাজারের খাদেম রাসেল আহমদ শাহ ও আবুল হোসেন শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT