ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির র‍্যাফেল ড্র অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির র‍্যাফেল ড্র অনুষ্ঠিত – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ২:১৮|

ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির র‍্যাফেল ড্র অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :রবিবার, জানুয়ারি ১৫, ২০২৩

ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির বর্তমান কমিটির প্রথম বছর পূতি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) বিকালে ফেঞ্চুগঞ্জ বাজারের চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

যার ১ম পুরস্কার ছিল ১টি মোটরসাইকেল, ২য় পুরস্কার ১টি ফ্রিজ, ৩য় পুরস্কার ১টি কালার টেলিভিশনসহ মোট ৫০টি পুরস্কারের ব্যবস্থা রাখা হয়।

সকলের সামনে উন্মুক্ত এ র‌্যাফেল ড্র এর ১ম পুরস্কার ১টি মটরসাইকেল কুপন নাম্বার- গ ৩৩৩৩৭৩, ২য় পুরস্কার ১টি ফ্রিজ কুপন নাম্বার- ০০৮, ৩য় পুরস্কার ১টি কালার টেলিভিশন কুপন নাম্বার- ক ১১১৩২৯। সিরিয়াল অনুযায়ী অন্যান্য কুপণ বিজয়ী নম্বরগুলো মাইকে ঘোষণা করা হয়।

র‍্যাফেল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বাছিত, সহ সভাপতি বিলাল আহমদ, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, অর্থ সম্পাদক শাহিন আহমদ খান, দপ্তর সম্পাদক কামাল আহমদ, সদস্য জাকারিয়া আহমদ অপু, তোফায়েল আহমদ ইমন, শাহিন আহমদ,  সৈয়দ আক্তার, আফজল হোসেন, অজিত দে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT