মন্ত্রী তাজুল ইসলামের কাছে নানা সমস্যা তুলে ধরলেন ফেঞ্চুগঞ্জবাসী মন্ত্রী তাজুল ইসলামের কাছে নানা সমস্যা তুলে ধরলেন ফেঞ্চুগঞ্জবাসী – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:২৭|

মন্ত্রী তাজুল ইসলামের কাছে নানা সমস্যা তুলে ধরলেন ফেঞ্চুগঞ্জবাসী

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, জানুয়ারি ২১, ২০২৩

রুমেল আহসান, ফেঞ্চুগঞ্জ:: ‘জুড়ী নদীতে ব্রিজ চাই, দাবি মোদের একটাই’। এমন স্লোগানে মুখরিত ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের হেলিপ্যাড মাঠ। হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সভাস্থল। মন্ত্রীদের কাছে পেয়ে নিজেদের সুখ-দুঃখের কথা বলতে থাকলেন নেতাকর্মীরা। তুলে ধরলেন বিভিন্ন দাবি। দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেন দুই মন্ত্রী।

শনিবার (২১ জানুয়ারি) ফেঞ্চুগঞ্জ উপজেলায় ব্যস্ত দিন অতিবাহিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ওইদিন সকাল ৯টায় ফেঞ্চুগঞ্জের হাকালুকি হাওর পরিদর্শন করেন তাঁরা। সকাল ১১টায় উপস্থিত হন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের হেলিপ্যাড মাঠে।

শুরুতে মন্ত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন ফেঞ্চুগঞ্জের আপমর জনতা। এরপর উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন ও অডিটরিয়ামের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। ফলক উম্মোচন শেষে হেলিপ্যাড মাঠে সুধী সমাবেশে উপস্থিত হন দুই মন্ত্রী।

সিলেট জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুজিবুর রহমান জকন এবং উপজেলা নির্বাচন অফিসার এহসানুল কবির ফেরদৌসের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি।

বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে অর্থনৈতিকভাবে উন্নত ৩০টি দেশের মধ্যে অন্তর্ভূক্ত হবে ইনশাআল্লাহ। বিশ্বমন্দা সত্তে¡ও দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকার জন্য সবসময় মনিটরিং করেছিলেন শেখ হাসিনা। মন্দার মধ্যেও একজন শেখ হাসিনা আছেন বলে আমরা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছি।

তিনি আরও বলেন, একাত্তরের খুনীদের দোসর বিএনপি-জামায়াত এখনো টিকে আছে। তারা বাংলাদেশকে মিনি পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত। পঁচাত্তরের ঘাতকদের মতো ২০২৩ সালে এসেও তারা একই ভাষায় কথা বলে। দেশি-বিদেশিদের কাছে নালিশ করে। এতে শুধু লজ্জা নয়, আমাদের দুঃখ হয় করুণা হয়। তাদের (বিএনপি-জামায়াতের) মনে পাকিস্তান আর মুখে বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখান।

প্রধান বক্তার বক্তব্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, জনগণ ও বিদেশি বন্ধুদের সহায়তায় অর্থনৈতিক উন্নয়ন, সুরক্ষা ও নিরাপত্তা, জনগণের মঙ্গলের জন্য কাজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বিশ্বাসের ভিত্তিতে সহযোগিতা অব্যাহত রাখবো।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সহ সভাপতি ফয়জুল ইসলাম মানিক ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল প্রমুখ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। কোরআন তেলাওয়াত করেন মাওলানা ফখরুল ইসলাম। গীতা পাঠ করেন উত্তর কুমার চৌধুরী।

সভায় মিছিল সহকারে যোগদান করেন বিভিন্ন এলাকার লোকজন। এ সময় মন্ত্রী তাজুল ইসলামের কাছে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তাজুল ইসলাম বলেন, জুড়ী নদী ও কটালপুর মজুমদারী নদীর উপর ব্রিজ নির্মাণ করা হবে। কুশিয়ারা নদীর তীরে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ও উপজেলা পরিষদের সম্মুখের পুকুরটি খনন করে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এছাড়াও হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ এরিয়ায় একটি বিনোদন স্পর্ট গড়ে তোলা হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT