ফেঞ্চুগঞ্জে শ্রদ্ধা-ভালোবাসায় চিরঘুমে সাবেক চেয়ারম্যান শুকুর উদ্দিন ফেঞ্চুগঞ্জে শ্রদ্ধা-ভালোবাসায় চিরঘুমে সাবেক চেয়ারম্যান শুকুর উদ্দিন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
| | | | |

ফেঞ্চুগঞ্জে শ্রদ্ধা-ভালোবাসায় চিরঘুমে সাবেক চেয়ারম্যান শুকুর উদ্দিন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :Monday, January 30, 2023

হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে শেষ শায়নে শায়িত হলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শুকুর উদ্দিন।

সোমবার (৩০ জানুয়ারি) বিকাল ৫টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামে পঞ্চায়েত কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফনের পূর্বে পিঠাইটিকর পূর্ব শাহী ঈদগাহে শুকুর উদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে ১ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী।

জানাজার নামাজে অংশ নেন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা।

সোমবার সকাল ১০টায় উপজেলা পিঠাইটিকর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক চেয়ারম্যান শুকুর উদ্দিন। তাঁর মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ শুকুর উদ্দিনকে শেষ দেখা দেখতে বাড়িতে ছুটে আসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৬ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT