ফেঞ্চুগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার দিলেন আলহাজ্ব আলী হাসান শাহীন ফেঞ্চুগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার দিলেন আলহাজ্ব আলী হাসান শাহীন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সকাল ১০:৫৯|
সর্বশেষ :
সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ফেঞ্চুগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার দিলেন আলহাজ্ব আলী হাসান শাহীন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, এপ্রিল ১২, ২০২৩

ফেঞ্চুগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের ঈদ উপহার দিলেন আলহাজ্ব আলী হাসান শাহীনঈদুল ফিতর উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় শতাধিক মসজিদের দুই শতাধিক ইমাম-মুয়াজ্জিন-খতিবকে ঈদ উপহার হিসেবে নগদ টাকা দিয়েছেন এম.এ ছাত্তার এন্ড মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আলী হাসান শাহীন।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে ফেঞ্চুগঞ্জ বাজারে এমএসসি পার্টি সেন্টারে তিনি এ নগদ অর্থ বিতরণ করেন।

আলী হাসান শাহীন বলেন, প্রতি বছরের মতো এবারও ফেঞ্চুগঞ্জের পাঁচটি ইউনিয়নের সব জামে মসজিদ (যে মসজিদে জুমা ও ওয়াক্তের নামাজসহ সব নামাজ পড়া হয়) ও ওয়াক্তিয়া মসজিদের (যে মসজিদে শুধু পাঁচ ওয়াক্তের নামাজ পড়া হয়) ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামীতে আলেম ও উলামাদের কল্যাণে আরও কাজ করা হবে। অতীতের মতো আগামীতেও যাতে আলেম ও উলামাদের কল্যাণে কাজ করে যেতে পারি, সবাই সেই দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া মাদরাসার অধ্যক্ষ ফরিদ উদ্দিন আতহার, বিশিষ্ট সমাজসেবক কাপ্তান হোসেন, শফিকুর রহমান, উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু, স্বপন আহমেদ, শাহরিয়া নাজিম, মাওলানা সেলিম আহমদ সহ স্থানীয় গর্ণমান্য বক্তিবর্গ।

জনপ্রতি এক হাজার টাকা করে দুই শতাধিক ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে নগদ দুই লক্ষ টাকা বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT