ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:৩১|

ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বৃহস্পতিবার, মে ১১, ২০২৩

সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত এক নারীর(৫০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) রাত ৯টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সিলেট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামী উদয়ন ট্রেনে কাটা পড়া অজ্ঞাত নারীর মরদেহ রেললাইনের অপর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মরদেহের বিচ্ছিন্ন মাথা এখনো খুঁজে পাওয়া যায়নি।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত হয়নি। মরদেহ উদ্ধার করার জন্য পুলিশ পাঠিয়েছি। বিষয়টি সিলেট রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT