
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব উপজেলার মাইজগাঁও রেলওয়ে জামে মসজিদে দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।
এ সময় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা রুমান আহমদ। – বিজ্ঞপ্তি