ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন, চ্যাম্পিয়ন ঘিলাছড়া ইউনিয়ন পরিষদ  ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন, চ্যাম্পিয়ন ঘিলাছড়া ইউনিয়ন পরিষদ  – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৯:৫০|
সর্বশেষ :
আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটের যে বাসায় অ/প/হ/র/ণ চক্রের গোপন আস্তানা: প্রবাসীসহ উ-দ্ধা-র ২, আ-ট-ক ১০ মোগলাবাজারে শ্যালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো নারীর  ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার জন্যে মন্ত্রণালয়ের অনুমতি চাইলেন আদালত ফেঞ্চুগঞ্জে কুরকুছি খাল খননে দায়সারা কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন, চ্যাম্পিয়ন ঘিলাছড়া ইউনিয়ন পরিষদ 

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, মার্চ ২, ২০২৪

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৪ সম্পন্ন হয়েছে। শনিবার (২রা মার্চ) জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার কাসিম আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা ট্রাইবেকারে যায়। ট্রাইবেকারে ২-১ গোলে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদ ফুটবল টীম।

রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব। খেলাটি উপভোগ করার জন্য মাঠে অতিথি ছাড়াও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা। এ সময় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন।

গত শুক্রবার বিকাল ৩টায় উদ্বোধনী খেলায় উপস্থিত থেকে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান। এ সময়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহাদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমদ রাজা, সিলেট জেলা পরিষদের সদস্য নাহিদ হাসান চৌধুরী ও ফেঞ্চুগঞ্জ থানার ওসি তদন্ত আরিফ হোসেন প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT