
পবিত্র রমজানের প্রথম দিন থেকে অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
ফেঞ্চুগঞ্জ উপজেলায় এমপি হাবিবের পক্ষে মঙ্গলবার বিকালে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে ইফতার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মিফতার, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য তরিকুল ইসলাম ময়না, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির, মাইজগাঁও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জুলিয়ান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমদ শাহ, যুগ্ম আহবায়ক নাঈমুর রহমান নাঈম, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হোসেন মালিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আহবাব সাজু, সাংগঠনিক সম্পাদক ইফতেয়াক আহমদ মাহি, উপজেলা ছাত্রলীগের সদস্য নুরুল ইসলাম রিয়াজ, স্মরণ আহমদ, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ, সহ উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১২ মার্চ) ৩০০ জন অসহায়, দুস্থ ও পথচারীর মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আশফাকুল ইসলাম সাব্বির জানান, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের স্বতঃস্ফূর্ত আর্থিক সহায়তা দেওয়ার মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও মাসব্যাপী দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে।
এমপি হাবিবের পক্ষ থেকে রমজান মাসব্যাপী প্রতিদিন তিন উপজেলার বিভিন্ন স্থানে গড়ে এক হাজার অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান তিনি।