ফেঞ্চুগঞ্জে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত ফেঞ্চুগঞ্জে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সকাল ১১:৪১|
সর্বশেষ :
সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ফেঞ্চুগঞ্জে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :মঙ্গলবার, এপ্রিল ২, ২০২৪

ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে পারিবারিক কলহের জের ধরে ছুরির আঘাতে মনাই মিয়া (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছে। নিহত মনাই মিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের বোরহান মিয়ার ছেলে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বেলাই মিয়া ও নিহত মনাই মিয়া পরস্পরের আত্মীয় হন। নিহত মনাই মিয়া ব্যাটারি চালিত অটোরিকশা চালান। বাঘমারা গ্রামে বেলাই মিয়ার বাড়িতে একটি সালিশে যাত্রী নিয়ে যান চালক মনাই। সেখানে সালিশ চলাকালে পূর্ব শত্রুতার জের ধরে বেলাই ধারালো ছুরি দিয়ে মনাইকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, ছুরিকাঘাত করার পর বেলাই মিয়া পালিয়ে যায়। ঘটনাস্থলে মনাই মিয়া মারা যান। পরে তাকে চিকিৎসার জন্য ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ হত্যাকারী বেলাই মিয়াকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT