তীব্র তাপদাহ থেকে বাঁচতে ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি তীব্র তাপদাহ থেকে বাঁচতে ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১০:২১|

তীব্র তাপদাহ থেকে বাঁচতে ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে এবং এলাকাকে শীতল রাখতে পূর্ব ঘোষিত ৬টি নির্দেশনাসহ বৃক্ষরোপণ বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ফেঞ্চুগঞ্জ ছাত্রলীগ।

 

শুক্রবার বিকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার সার কারখানা সড়কে ও ব্রাহ্মণ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধশতাধিক গাছ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা জাহিদুর ইসলাম জাবের, নাইমুর রহমান নাঈম শাহ, জয়নুল ইসলাম শাহ, শাহরিয়ার মাহফুজ, আল আমিন আহমেদ, আরিফুল ইসলাম দিহান, মাহিন আহমদ ও

অলিউর রহমান অপু প্রমুখ।

 

এছাড়াও ২নং মাইজগাঁও ইউনিয়ন ও ৩নং ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ছাত্রলীগ নেতারা জানান, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহের নির্দেশে ও কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন তারা। বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ তাদের অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT