
সিলেটের ফেঞ্চুগঞ্জে হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের ২০২৩ সালের বৃত্তি পরীক্ষার বৃত্তি বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল সাড়ে ১১ টায় স্থানীয় কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি ব্যবসায়ী আক্তারুজ্জামান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কবি কালাম আজাদ।
প্রেসক্লাবের সহ-সভাপতি মামুনুর রশীদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ বৃত্তি পরিচালনা কমিটির আহবায়ক বাবু রবীন্দ্র কুমার নাথ, বৃত্তি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন,
কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান, ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান মোহাম্মদ দলিল উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. হারুনূর রশীদ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনসুর আলী, মাওলানা নুরুল হুদা, শিক্ষক আজিজুর রহমান মুক্তা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সদস্য ছামি হায়দার প্রমুখ।
শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন দনারাম উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো: আমীন উল্লাহ।
স্বাগত বক্তব্যে রাখেন ট্রাস্টের অর্থ সম্পাদক ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদিয়া কিন্ডার গার্টেনের শিক্ষার্থী তায়্যিবা মুহাজ্জাবা।