ফেঞ্চুগঞ্জে ২ সেন্টিমিটার বেড়েছে বন্যার পানি ফেঞ্চুগঞ্জে ২ সেন্টিমিটার বেড়েছে বন্যার পানি – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সকাল ১১:৪৬|
সর্বশেষ :
সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ফেঞ্চুগঞ্জে ২ সেন্টিমিটার বেড়েছে বন্যার পানি

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, জুলাই ৬, ২০২২

বুধবার সূর্যের দেখা মিলেনি সিলেটে। বৃষ্টি হচ্ছে মঙ্গলবার রাত থেকেই। ফলে আবার বাড়ছে সিলেটের নদনদীর পানি। এতে প্লাবিত এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড থেকে পাওয়া তথ্যমতে, মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার ও সিলেট পয়েন্টে এক সেন্টিমিটার বেড়েছে। এই সময়ে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বেড়েছে ২ সেন্টিমিটার। তবে অন্যান্য পয়েন্টে পানি কমেছে। এছাড়া সারি নদীর পানি ১০ সেন্টিমিটার ও লোভা নদীর পানি ৭ সেন্টিমিটার বেড়েছে। তবে কিছুটা কমেছে ধলাই নদীর পানি।

সিলেটের ফেঞ্চুগঞ্জের বাসিন্দা মোশারফ হোসেন বলেন, মঙ্গলবার পানি কিছুটা কমেছিলো। বৃষ্টিতে আজকে সকালে আবার পানি বেড়ে গেছে।

ফেঞ্চুগঞ্জ বাজারে এখনও হাঁটু পানি বলে জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ড সিলেটের উপ সহকারী একেএম নিলয় পাশা বলেন, বষ্টির কারণে সিলেটে নদনদীর পানি কিছুটা বেড়েছে। বৃহস্পতিবারও বৃষ্টি থাকতে পারে বলে জানান তিনি।

সিলেট জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত সিলেটে ৩১৪ টি আশ্রয়কেন্দ্র চালু আছে। এতে আশ্রিত আছেন ২২ হাজার ১৭৬ জন। ২৩৫ টি পশুও আশ্রয়কেন্দ্রে রয়েছে।

বন্যার্তদের চিকিৎসায় জেলায় ১৪০টি মেডিকেল টিম ও পানি বিশুদ্ধকরণের জন্য ৪০ টি মোবাইল টিম কাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT