
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (৮ আগস্ট) বাদ আসর ফেঞ্চুগঞ্জে হযরত শাহ মালুম মাজার প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ার পূর্বে নেতাকর্মীদের উদ্দেশ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ্ বলেন, বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসেবে দীর্ঘকাল তার পাশে থেকে মানবকল্যাণ ও রাজনীতির যে শিক্ষা তিনি লাভ করেছেন, তাতে তিনি একজন শুদ্ধতম বাঙালি নারীর প্রতীকে পরিনত হয়েছিলেন। বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডে অফুরান প্রেরণার উৎস হয়েছিলেন বেগম ফজিলাতুন নেছা মুজিব। বেগম ফজিলাতুন নেছা মুজিবের দৃঢ়চেতা অবস্থান বাংলার মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করেছিল। যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
পরে বঙ্গমাতাসহ ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন – ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক দিদারুল আলম নিমু, যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু, সদস্য রনি আহমদ, ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোঃ নুরু মিয়া, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মাল্লুম, ২নং মাইজগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি সানি আহমদ, সাধারণ সম্পাদক শেখ জুমাদ আহমদ, ৩নং ঘিলাছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোস্তাকিম সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, নুরুল ইসলাম, ৫ নং ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক তাজুল ইসলাম তাজু, রুমন আহমন, তোফায়েল আহমদ, সামি আহমদ, নাহিদ আহমেদ, রুবেল আহমেদ, আতিক মিয়া,পায়েল আহমদ।
দোয়া পরিচালনা করেন দরগাহ-ই হযরত শাহ্ মালুম (রহঃ) মাজার মসজিদের ইমাম মাওলানা আব্দুল রাজ্জাক।