সিলসিলা কসমেটিকস
ফেঞ্চুগঞ্জ নিউজডট কম
ফেঞ্চুগঞ্জ

ফেঞ্চুগঞ্জের আশিঘর বাজারে বিএনপি কার্যালয়ের উদ্বোধন

ফেঞ্চুগঞ্জের আশিঘর বাজারে বিএনপি কার্যালয়ের উদ্বোধন
ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কার্যালয় উদ্বোধন করা হয়।

দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে, নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা ও এলাকার মানুষের পাশে জনস্বার্থে কাজ করার প্রত্যয় নিয়ে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় কার্যক্রম পরিচালনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ রার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আজরফ মাহীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঘিলাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আলিম আহমদ চৌধুরী, বিএনপি নেতা জালাল আহমদ চৌধুরী জিলু, ২নং ওয়ার্ড বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউর রহমান কাওসার, ঘিলাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিব চৌধুরী, সিলেট এমসি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য, যুক্তরাজ্য প্রবাসী  নাহিদ চৌধুরী, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির আহমদ, ঘিলাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন চৌধুরী মাতিম, বাহারুল ইসলাম, আরিফ রফিক, মঞ্জু আহমদ, হোসাইন আহমদ চৌধুরী, কুনু মিয়া, শাহিদ মিয়া, শানুর মিয়া, সেলিম আহমদ, সাহেদ আহমেদ, আব্বাস মিয়া, কামাল মিয়া, সুরমান আলী, লোকমান আহমদ সহ ঘিলাছড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।