সিলসিলা কসমেটিকস
ফেঞ্চুগঞ্জ নিউজডট কম
সিলেট

সিলেটে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি ও লাইসেন্স না থাকার অভিযোগে সিলেট মহানগরীর তিনটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মহানগরীর বন্দরবাজার, মীরাবাজার ও শিবগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রতিষ্ঠানগুলোকে এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশ।

জেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।