হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে শেষ শায়নে শায়িত হলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর গ্রামের নাসির উদ্দিন চৌধুরী(৮৪)।
শনিবার (২১ নভেম্বর) বিকাল ৪টা ২০ মিনিটে ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফনের পূর্বে মোকাম বাজার শাহী ঈদগাহে মরহুম নাসির উদ্দিন চৌধুরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে ১ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজার নামাজে অংশ নেন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা।
শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে উপজেলার আশিঘর গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাসির উদ্দিন চৌধুরী। তাঁর মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ নাসির উদ্দিন চৌধুরীকে শেষ দেখা দেখতে বাড়িতে ছুটে আসেন।
ফেঞ্চুগঞ্জ নিউজ ডটকম-এর সম্পাদক ও প্রকাশক জাকির আহমদ চৌধুরীর বড় চাচা নাসির উদ্দিন চৌধুরী। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ফেঞ্চুগঞ্জ নিউজ পরিবার।








