ফেঞ্চুগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কুনু মিয়া (৫০) উপজেলা যুবলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার পুরানগাঁও এলাকার বাসিন্দা।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. লুৎফুর রহমান জানান।
থানার ওসি লুৎফুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে কুনু মিয়াকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে নাশকতা মামলার আসামি।








