‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ১০:৩৪|

‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :সোমবার, মে ১৮, ২০২৬
ওমানে সিলেট প্রবাসীদের নিয়ে গঠিত সিলেট কমিউনিটি অফ ওমানের উপদেষ্টা পরিষদ ও আহ্বায়ক কমিটি  আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে রাজধানী মাস্কাটের একটি অভিজাত হোটেলের হলরুমে রেজাউল করিম, আহমদ সুমন ও মুজাহিদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন সোহরাব হোসেন বাবু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মখছুদ বিন খছরুজ্জামান।
উপস্থিত  উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দদের ফুল দিয়ে বরণ করেন সংগঠনের সমন্বয়ক কমিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন লকুছ মিয়া, ইঞ্জিনিয়ার আলহাজ্ব নজরুল ইসলাম, আলহাজ্ব সৈয়দ হোসেন, সহিদ চৌধুরী, মুজিবুর রহমান, মুজিবুল হক,ফখরুদ্দিন, তানভীর আহমেদ, আরস আলী, সৈয়দ আরিফুল হক,  আব্দুল আজিজ, বাবর মিয়া ও হুমায়ুন কবির প্রমুখ।
এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ সোহরাব হোসেন বাবু আহ্বায়ক, মাওলানা মতিউর রহমান সাদী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রেজওয়ান আহমদ সুজন সদস্য সচিব ও মামুন আহমেদ শরীফ তালুকদাকে কোষাধক্ষ্য মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির অনুমোদন করেন।
আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন, রেজাউল করিম, আহমদ সুমন, খসরুজ্জামান, মুজাহিদ চৌধুরী, দুলাল আহমদ, আক্তার হোসেন, আলমগীর হোসেন, গোলাম মৌলা রিপন ও আহমদ বশির।
এছাড়াও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মাওলানা আশিকুল ইসলাম, মোঃ এমাদ, মাওলানা এম এ হাসান, জুয়েল আহমদ, সুমন আহমদ, সবুজ মিয়া, সোহেল মিয়া, আহমাদ রানা, জাহাঙ্গীর আলম, এনামুল হক, মাওলানা রসিদ আহমদ, রঞ্জন সূত্রধর, মাওলানা আব্দুল হালিম (সাতবাকী), মোঃ দেলোয়ার, কোরবান আলী, এমাদ হোসেন ও বাবুল আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে আগত উপদেষ্টা বৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ ওমানে বসবাসরত সিলেট প্রবাসীদের সার্বিক, আর্থিক ও মানবিক কাজের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি সোহরাব হোসেন বাবুর সমাপ্তি বক্তব্য শেষে মোনাজাত পরিচালনা  করেন মাওলানা মতিউর রহমান সাদী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT