ফেঞ্চুগঞ্জে ৩০৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ১০টায় অভিযান চালিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার করিমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুল হাদি চৌধুরী করিমপুর গ্রামের আজিজ চৌধুরীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুল হাদিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ৩০৪ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৬৩০ টাকা, একটি মোটরসাইকেল ও ১২টি মোবাইল ফোনসহ হাতেনাতে আটক করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার হাদি একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও ২০১৩ সালে মোগলাবাজার থানাশ একটি ডাকাতি মামলা রয়েছে।