অনলাইন জুয়া খেলার অভিযোগে ৪ যুবক গ্রেফতার অনলাইন জুয়া খেলার অভিযোগে ৪ যুবক গ্রেফতার – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
| | | | |
সর্বশেষ :

অনলাইন জুয়া খেলার অভিযোগে ৪ যুবক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :Sunday, August 9, 2026

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের মালশাগাড়ি বিল এলাকায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের সাতটি মোবাইল ফোন ও পাঁচটি ডেবিট কার্ড জব্দ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা। এর আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে খোকসা মল্লিকপাড়ার শহিদুলের পুকুরপাড়ে একটি টংঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— খোকসা গ্রামের মল্লিকপাড়ার আবুল কাশেমের ছেলে আমির হামজা (১৯), শামীম রেজার ছেলে আবু সামা শিশির (১৯), মোশাদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৫) এবং দোয়াত ইসলামের ছেলে নাহিদ হোসেন (২২)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনলাইন জুয়া খেলার বিষয়টি নিশ্চিত হয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় টংঘরের ভেতরে অনলাইন জুয়া খেলার অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০০৬-এর ১৬, ১৭, ২৫ ও ২৭ ধারায় মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-০৮, তারিখ-৮/৮/২০২৬।

পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৬ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT