সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল আটক সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল আটক – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৮:৪২|
সর্বশেষ :
আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটের যে বাসায় অ/প/হ/র/ণ চক্রের গোপন আস্তানা: প্রবাসীসহ উ-দ্ধা-র ২, আ-ট-ক ১০ মোগলাবাজারে শ্যালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো নারীর  ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার জন্যে মন্ত্রণালয়ের অনুমতি চাইলেন আদালত ফেঞ্চুগঞ্জে কুরকুছি খাল খননে দায়সারা কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামাল আটক

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, মে ২৭, ২০২৩

জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল সিলেট জেলার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২৭ মে) বিকাল সাড়ে ৬টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সামনে থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

তিনি জানান- ২০১৯ সালের একট জ্বালাও-পুড়াও মামলায় খান জামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, শনিবার বিকালে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে একটি সভায় অংশগ্রহণ করেন বিএনপি সিলেট জেলার আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবকে সহসভাপতি এবং বর্তমান স্বেচ্ছাসেবক দল নেতা আহাদ খান জামাল। সভা শেষে  বের হওয়ামাত্র তাকে  মুসলিম সাহিত্য সংসদের সামনে থেকে গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ।

এর আগে ২০১৫ সালের ২২ নভেম্বর আবদুল আহাদ খান জামালকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই দিন রাত পৌনে ১টার দিকে সিলেট মহানগরের মিরাবাজারস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT