সিলেট: তহবিল নিয়ে প্রশ্ন করায় ধর্ষণের হুমকির অভিযোগ বৈষম্যবিরোধী ৪ নেতার বিরুদ্ধে সিলেট: তহবিল নিয়ে প্রশ্ন করায় ধর্ষণের হুমকির অভিযোগ বৈষম্যবিরোধী ৪ নেতার বিরুদ্ধে – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৮:১৯|
সর্বশেষ :
আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটের যে বাসায় অ/প/হ/র/ণ চক্রের গোপন আস্তানা: প্রবাসীসহ উ-দ্ধা-র ২, আ-ট-ক ১০ মোগলাবাজারে শ্যালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো নারীর  ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার জন্যে মন্ত্রণালয়ের অনুমতি চাইলেন আদালত ফেঞ্চুগঞ্জে কুরকুছি খাল খননে দায়সারা কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

সিলেট: তহবিল নিয়ে প্রশ্ন করায় ধর্ষণের হুমকির অভিযোগ বৈষম্যবিরোধী ৪ নেতার বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছেন সংগঠনেরই এক নেত্রী।

গতকাল বুধবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মামলাটি করেন তিনি।

মামলার অপর তিন আসামি হলেন—জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ ওরফে খুরশেদ (২৭), যুগ্ম সদস্যসচিব ফখরুল হাসান (২৫) এবং রেদোয়ান মুনসি (২৬)।

মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, তিনি সংগঠনের তহবিল ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়ে অভিযুক্তদের কাছে হিসাব চান। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন। গত ১০ এপ্রিল আসামিরা ও অজ্ঞাতনামা আরও ৭-৮ জন মিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এরপর ৭ মে তাকে অপহরণ, খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। ঘটনার পরদিন, ৮ মে তিনি সিলেট মহানগর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন, যার ভিত্তিতে পরবর্তীতে মামলাটি দায়ের করেন।

বাদীর আইনজীবী ওয়াহিদুর রহমান জানান, আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শককে (তদন্ত) বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযুক্তদের অন্যতম এবং সংগঠনের সদস্যসচিব নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মামলায় যে চারজনের নাম রয়েছে, তাদের মধ্যে রেদোয়ান মুনসি আমাদের কমিটির কেউ নন। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মামলা যে কেউ করতে পারে, কিন্তু সেটি প্রমাণ করতে হয়। বাদী সামাজিকভাবে হেনস্তা করতেই আমাদের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT