মকসুদ আহমদ গ্রেফতারের প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে জিলু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল মকসুদ আহমদ গ্রেফতারের প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে জিলু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৭:৫২|
সর্বশেষ :
সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

মকসুদ আহমদ গ্রেফতারের প্রতিবাদে ফেঞ্চুগঞ্জে জিলু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ জিলু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৩টায় ফেঞ্চুগঞ্জ বাজারের থানার রোড পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে হাসপাতাল সড়কে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিমন হাসান রিমুর পরিচালনায় আহমেদ জিলু বক্তব্যে বলেন, বিএনপি জনগনের দল, তাই জনগনের পক্ষে কথা বলেন। জনগনের ন্যায্য দাবি দিয়ে রাজপথে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে যেভাবে রাতের আধাঁরে ঘরের তালা ভেঙ্গে সাদা পোষাকে গ্রেফতার করা হয়েছে তা নজিরবিহীন। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গ্রেফতার ও নির্যাতন চালিয়ে তাদের লুটপাটের বিরুদ্ধে জনগনের প্রতিবাদ কর্মসূচিকে থামিয়ে দিতে চায়। গ্রেফতার-নির্যাতন করে জনগনের প্রতিবাদের শ্রোত থামিয়ে রাখা যাবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT