ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৫১|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

আহত সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি এলাকায় ব্যবসায়ী ও স্থানীয় বিএনপি নেতা মোঃ মোয়াজ্জেম হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

 

গতকাল বুধবার (২০ মে) দুপুর ১২টায় এই হামলার ঘটনা ঘটে। আহত মোয়াজ্জেম হোসেন ‘মেসার্স হোসেন এন্টারপ্রাইজ’ এর স্বত্বাধিকারী, এল বাজার বণিক সমিতির সভাপতি এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

​এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক যৌথ বিবৃতি দিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। একই সাথে তারা হামলার মূল পরিকল্পনাকারী আব্দুল হামিদ রাজুসহ জড়িত সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


​দলীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্যবসায়ী সংক্রান্ত বিষয়ে কথা বলার উদ্দেশ্যে ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরির অ্যামোনিয়া প্ল্যান্টের সামনে যান বিএনপি নেতা মোঃ মোয়াজ্জেম হোসেন। সেখানে পূর্ব থেকে ওত পেতে থাকা ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও দুর্নীতিবাজ সিন্ডিকেট সৃষ্টিকারী’ সন্ত্রাসী আব্দুল হামিদ রাজুর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।

​পরবর্তীতে উপস্থিত স্থানীয় জনতা ও নেতাকর্মীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

​এই ঘটনার পর ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও জাসাস-এর ১৪ জন শীর্ষ নেতা এক যৌথ বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তারা বলেন, রাজনৈতিক ও ব্যবসায়িক উদ্দেশ্য হাসিলের জন্য পরিকল্পিতভাবে এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। অবিলম্বে সন্ত্রাসী আব্দুল হামিদ রাজু ও তার সহযোগীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

​বিবৃতিদাতারা হলেন:
১. তসলিম আহমদ নেহার (সাধারণ সম্পাদক, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি)
২. হাজী মঈন উদ্দিন (সিনিয়র সহ-সভাপতি, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি)
৩. এনায়েত হোসেন রুহেল (সহ-সভাপতি, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি)
৪. ছাদিকুর রহমান টিপু (সহ-সভাপতি, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি)
৫. ফখরুল ইসলাম পাপলু (সহ-সভাপতি, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি)
৬. ছাইফুল ইসলাম ছোটন (সহ সাধারণ সম্পাদক, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি)
৭. মতিউর রহমান মুকুল (সহ সাধারণ সম্পাদক, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি)
৮. খালেদুজ্জামান খালেদ (সহ সাধারণ সম্পাদক, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি)
৯. এহসান সাহেব (সহ সাধারণ সম্পাদক, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি)
১০. আল কাওসার হাবীব টিটু (দপ্তর সম্পাদক, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি)
১১. রিপন আহমদ (অর্থ সম্পাদক, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি)
১২. জাহাঙ্গীর হোসেন (আহ্বায়ক, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল)
১৩. ছাইফুল ইসলাম মিটু (সদস্য সচিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল)
১৪. জামাল আহমদ (আহ্বায়ক, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাসাস)।

​প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আল কাওসার হাবীব টিটু। স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT