ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৪৬|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, মে ২০, ২০২৬

রুমেল আহসান::  সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষের দু’জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুর ১২টায় সার কারখানার ভিতরে এ ঘটনা ঘটে। নেপথ্যে অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার। উভয়পক্ষ চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। আহতরা হলেন- মোয়াজ্জেম হোসেন সাহেদ ও আব্দুল হামিদ রাজু। সংঘর্ষের ঘটনার পর সার কারখানা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

জানা যায়, দীর্ঘদিন ধরে শাহজালাল সার কারখানায় দু’পক্ষই আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডারের একাধিক ডিলার থাকলেও নিয়ন্ত্রণ করেন হাতেগোনা কয়েকজন। এনিয়ে মনোমালিন্য হয় নিজেদের মধ্যে। বুধবার দুপুরে তা সংঘর্ষে রূপ নেয়।

 

আব্দুল হামিদ রাজু জানান, অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডার ট্রাকে লোড করা হচ্ছিলো। এ সময় মোয়াজ্জেম হোসেন সাহেদ তার দলবল (২০-২৫ জন) নিয়ে ট্রাকে সিলিন্ডার তুলতে বাধা দেন। এ সময় সাহেদ আমার কাছে ‘চাঁদা’ দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে আমার ওপর হামলা করে। এতে আমার হাতে ও মাথায় আঘাত পেয়েছি।

 

এ বিষয়ে জানতে মোয়াজ্জেম হোসেন সাহেদকে মুঠোফোনে কল দিলে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। মুঠোফোনে সাহেদের অনুসারী সাইফুল ইসলাম মিটু বলেন, রাজু সার কারখানার ‘সলিড হ্যান্ডলিং’ ঠিকাদার। সে অবৈধভাবে সার কারখানার দৈনিক মজুরিতে কাজ করা জনবল দিয়ে ‘সলিড হ্যান্ডলিং’ এর কাজ করায়। এভাবে দৈনিক মজুরিতে কাজ করা শ্রমিকদের দিয়ে ‘সলিড হ্যান্ডলিং’ এর কাজ করিয়ে অবৈধভাবে বিল তুলে নিয়ে যায় এবং রাজু অ্যামোনিয়া গ্যাস সিলিন্ডারের লোড-আনলোডে চাঁদাবাজি করে। এর প্রতিবাদ করতে গেলে মোয়াজ্জেম হোসেন সাহেদের ওপর হামলা করে রাজু। এতে তিনি গুরুতর আহত হয়েছেন।

 

শাহজালাল সার কারখানার উপ-ব্যবস্থাপক (প্রশাসন) হাফিজ উদ্দিন খান বলেন, ঘটনার সময় আমি বাইরে ছিলাম। শুনেছি সার কারখানায় মারামারির ঘটনা ঘটেছে।

 

ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে এখনো থানায় লিখিত কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT