ব্রুনাইয়ের সুলতানকে ফুলেল শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ব্রুনাইয়ের সুলতানকে ফুলেল শুভেচ্ছা প্রধানমন্ত্রীর – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:৪৮|
সর্বশেষ :
সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

ব্রুনাইয়ের সুলতানকে ফুলেল শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :রবিবার, অক্টোবর ১৬, ২০২২

ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার বিকাল পৌনে ৪টার দিকে ঢাকায় সফররত ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে সরকারপ্রধান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পরপরই দুই নেতার মধ্যে একান্ত বৈঠক শুরু হয়।

এরপর দুই দেশের প্রতিনিধি দল দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। আলোচনা শেষে কয়েকটি সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে দুই দেশের মধ্যে।

ব্রুনাইয়ের সুলতান তিন দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান।রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে ফুল দিয়ে বাংলাদেশে স্বাগত জানান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ গিয়ে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান ব্রুনাইয়ের সুলতান। পরে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। রাতে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের দেওয়া নৈশভোজে অংশ নেন।সফর শেষে সোমবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT