
সোনালী ব্যাংক লিমিটেড সিলেট সিটি কর্পোরেশন শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল ইসলাম আর নেই।
গত রোববার বাংলাদেশ সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে ভারতের চেন্নাই এপোলে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
আগামীকাল বুধবার বাদ জোহর জানাযার নামাজ ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর মোকাম বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তার হার্টের দুটি ভাল্ব নষ্ট ছিল।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই ছেলে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সিলেট সোনালী ব্যাংক অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।