শিক্ষা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়: আবজাল হোসাইন শিক্ষা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়: আবজাল হোসাইন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| বিকাল ৪:৫৮|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

শিক্ষা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়: আবজাল হোসাইন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, নভেম্বর ২৬, ২০২২

৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবজাল হোসাইন বলেছেন, শিক্ষা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, এ বাস্তবতা বারবার প্রমাণিত। শুধু শিক্ষায় পারে একটি জাতির মজবুত ভিত গড়ে দিতে। শিক্ষায় পারে একটি জাতিতে মহান জাতিতে পরিণত করতে। একমাত্র শিক্ষায় পারে দারিদ্র্যের দুষ্টুচক্র ভাঙতে।

তিনি আরও বলেন, বাবা মায়ের আদর্শ, সন্তানের মাঝে প্রভাব পড়ে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে অভিভাবকদের মানসিক অবস্থার পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে প্রত্যেকের আত্ম-জিজ্ঞাসার প্রয়োজন আছে। বর্তমানে অভিভাবকগণ নামী-দামী বিদ্যালয়ে সন্তানকে ভর্তি করার জন্য অনৈতিকভাবে সর্বোচ্চ চেষ্টা করেন। যা খুবই দুঃখজনক।

বিদ্যালয়ে ভর্তির সময়ে অনেকেই সন্তানের বয়স কমিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে সন্তানকে বিদ্যালয়ে ভর্তি করেন। অভিভাবকের এ ধরণের কিছু নেতিবাচক ভূমিকা সন্তানের সুশিক্ষার পথে অন্তরায়।

শুক্রবার (২৫ নভেম্বর) ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে আল মদিনা একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT