ফেঞ্চুগঞ্জে শ্রমিক নেতা টিটুর বিরুদ্ধে অপপ্রচার ফেঞ্চুগঞ্জে শ্রমিক নেতা টিটুর বিরুদ্ধে অপপ্রচার – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৫:৫৪|
সর্বশেষ :
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ

ফেঞ্চুগঞ্জে শ্রমিক নেতা টিটুর বিরুদ্ধে অপপ্রচার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :সোমবার, ডিসেম্বর ৫, ২০২২

ফেঞ্চুগঞ্জ উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক উপ-কমিটির সভাপতি রাসেল আহমদ টিটুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন তিনি।

জিডিতে বলা হয়, আগামী ১৮ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক উপ-কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে রাসেল আহমদ টিটু ভোটারদের মধ্যে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে টিটুর জনপ্রিয়তা দেখে একটি কুচক্রীমহল  ফেইসবুকে ‘মুখোশ উন্মোচন’ নামে একটি ফেইক আইডি খুলে অপপ্রচার করছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক উপ-কমিটির সভাপতি রাসেল আহমদ টিটু বলেন, দীর্ঘ ১০ বছর যাবত আমি সভাপতির দায়িত্ব পালন করছি। শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায় আন্দোলন সহ শ্রমিকদের কল্যাণে কাজ করার কারণে পরিবহন শ্রমিক ভাইয়েরা ভোট দিয়ে বার বার আমাকে নির্বাচিত করেছেন। শ্রমিক ভাইদের ভালোবাসার এই প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই। নির্বাচনকে কেন্দ্র করে যে বা যারা আমার বিরুদ্ধে এসব অপপ্রচার করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। শ্রমিক ভাইয়েরা যদি আবারো ভোট দিয়ে আমাকে তাদের খেদমত করার সুযোগ দেন, তাহলে আমি শ্রমিক ভাইদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। যারা অপপ্রচার করছেন, তাদের আইনশৃঙ্খলা বাহিনী চিহ্নিত করবে।

সবার সহযোগিতা কামনা করে টিটু বলেন, আমি দিনরাত আমার শ্রমিক ভাইদের জন্য কাজ করেছি। যেকোনো বিপদ-আপদে আমি আমার সামর্থ অনুযায়ী তাদের পাশে ছিলাম। ভোটার ভাইয়েরা সচেতন, তারা ইনশাল্লাহ এর মূল্যায়ন করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT