আগুন পরিকল্পিত হতে পারে বলে সন্দেহ নৌ প্রতিমন্ত্রীর আগুন পরিকল্পিত হতে পারে বলে সন্দেহ নৌ প্রতিমন্ত্রীর – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৩:৩৫|
সর্বশেষ :
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ

আগুন পরিকল্পিত হতে পারে বলে সন্দেহ নৌ প্রতিমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :মঙ্গলবার, জুন ৭, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে কোনো বিস্ফোরক ছিল না, তবে ডিপোতে লাগা আগুন নাশকতা কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

ঘটনাস্থল ঘুরে এসে সচিবালয়ে নিজ দপ্তরে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সীতাকুণ্ডে বিএম ডিপোর আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। আমদানি-রপ্তানি পণ্য রাখার সেই কনটেইনার ডিপোর আগুনে ৪৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যার মধ্যে বাহিনীটির ৯ সদস্য রয়েছে।

আগুন ও প্রাণহানির পর ডিপো এলাকা পরিদর্শন করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘এখানে হাইড্রোজেন পার অক্সাইড রপ্তানি পণ্য হিসেবেই মজুদ ছিল। সব কোড মেনেই এখানে ডিপো করা হয়েছে।

‘যতটুকু দেখলাম, কিছু কন্টেইনারে আগুন, মাঝে আবার কিছু হয়নি। আবার পরে হয়েছে। এটা সন্দেহজনক, অস্বাভাবিক আগুন।’

তিনি বলেন, ‘কোনো বিস্ফোরক ছিল না। যেহেতু বিস্ফোরক না, এ কারণে সে ঘোষণা তারা দেয়নি। এটা দীর্ঘদিন ধরেই রপ্তানি হচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে।

‘বিক্রিয়া হয়ে বিস্ফোরণ হয়েছে। এ কারণে প্রথমে যারা নেভাতে গিয়েছিল, তারা আক্রান্ত হয়েছে। যাওয়ার আগে যেটা চিন্তা করে গিয়েছিলাম, গিয়ে অন্য চিত্র দেখলাম।’

যে ১৮-১৯ টি ডিপো আছে তার মধ্যে সবচেয়ে ভালো ব্যবস্থাপনা বিএমের ছিল বলেও জানান তিনি।

পদ্মা সেতুর উদ্বোধনকে সামনে রেখে এ ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে বলেও সন্দেহের কথা জানান নৌ প্রতিমন্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT