সিলেটের ৩ উপজেলায় ভোট ২৭ জুলাই সিলেটের ৩ উপজেলায় ভোট ২৭ জুলাই – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৩:৪২|
সর্বশেষ :
সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

সিলেটের ৩ উপজেলায় ভোট ২৭ জুলাই

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :মঙ্গলবার, জুন ৭, ২০২২

সিলেটের ৩টি উপজেলায় চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আগামী ২৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হলো- সিলেটের ওসমানীনগর, সুনামগঞ্জের জগ্ননাথপুর, মৌলভীবাজারের শ্রীমঙ্গল।

সোমবার (৬ জুন) নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-১) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়।

এতে বলা হয়, সিলেটের ওসমানীনগর উপজেলা ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া বর্ণিত তফসিলে সিলেটের বাইরে মেহেরপুর উপজেলা সদরের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৮ জুন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৩০ জুন। প্রার্থিতা প্রত্যাহারের দিন ৭ জুলাই এবং ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT