বর্ণাঢ্য আয়োজনে ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সুবর্ণজয়ন্তী পালন বর্ণাঢ্য আয়োজনে ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সুবর্ণজয়ন্তী পালন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ১০:৪৩|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও কসমেটিক্স জব্দ, আটক-২ সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ

বর্ণাঢ্য আয়োজনে ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সুবর্ণজয়ন্তী পালন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২

বর্ণাঢ্য আয়োজনে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সুবর্ণজয়ন্তী পালন করা হচ্ছে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় যুব সংঘ কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে ফেঞ্চুগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। ওইদিন বিকাল ৩টায় সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও ম্যাগাজিন ‘যুবশিখা’র মোড়ক উন্মোচন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন জনপ্রিয় বাউল শিল্পী সাগর ও বন্যা তালুকদার।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমদ রাজার সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক সৈয়দ তায়েফুজ্জান এবং প্রচার সম্পাদক দিনার আহমদ শাহের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেরিনা দেবনাথ, সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি শাফায়েত হোসেন, অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব, ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক, ফেঞ্চুগঞ্জ এ, ছাত্তার মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী হাসান শাহীন, যুব সংঘের সাধারণ সম্পাদক রেজাউল করিম রায়হান।

শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন ডা. মোতালেব হোসেন। গীতা পাঠ করেন ঋষিকেশ দে রন্টু।স্বাগত বক্তব্যে রাখেন- ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সাধারন সম্পাদক রেজাউল করিম রায়হান ও অর্থ সম্পাদক চম্পক লাল দেব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT