ফেঞ্চুগঞ্জে ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক উপকমিটির সভাপতি টিটু, সম্পাদক লালু ফেঞ্চুগঞ্জে ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক উপকমিটির সভাপতি টিটু, সম্পাদক লালু – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৫:২৪|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

ফেঞ্চুগঞ্জে ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক উপকমিটির সভাপতি টিটু, সম্পাদক লালু

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :সোমবার, ডিসেম্বর ১৯, ২০২২

সিলেট জেলা ট্রাক,পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-২১৫৯ এর অর্ন্তভূূক্ত ফেঞ্চুগঞ্জ উপজেলা উপ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন (২০২২-২৫) সম্পন্ন হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ফেঞ্চুগঞ্জ উপজেলার পুরানবাজারে শ্রমিক কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বিপুল ভোটে রাসেল আহমদ টিটু আনারস প্রতীকে ও সাধারণ সম্পাদক পদে আহমেদ লালু হাতপাখা প্রতীকে বিজয়ী হয়েছেন।

সভাপতি পদে রাসেল আহমদ টিটু(আনারস) ২২৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী আনিছ মিয়া(ছাতা) পেয়েছেন ১৫৮ ভোট। সহ সভাপতি পদে পারভেজ মিয়া(ট্র্যাক্টর) ১৭৪ ভোট, ছমির মিয়া (ট্রাক) ১১৩ ভোট ও কবির আহমদ (গরুর গাড়ি) ৮৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। সাধারণ সম্পাদক পদে আহমেদ লালু(হাতপাখা) ২১৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাজু আহমদ(দোয়াত কলম) পেয়েছেন ১৫৮ ভোট। সহ সাধারণ সম্পাদকে শেখ শিপলু আহমদ বিনা প্রতিদ্বন্ধীতায় বিজয়ী হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে আফজল হোসেন লেইছ(মই) ২২৪, শামিম মিয়া(কলস) ১০২, ফয়সল আহমদ(বাল্ব) ৪৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। কোষাধ্যক্ষ পদে শ্রী সমর মল্লিক(মাছ) ২১৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী তারেক আহমদ(বালতি) ১৪৭ পেয়েছেন ভোট।
সদস্য পদে মনসুর আহমদ(বাঘ) ১৪৩ ভোট, রেফু মিয়া(ফুটবল) ১২৯ ও শ্রী কালা মালাকার(ঘোড়া) ১১৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT