নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের আনন্দ মিছিল নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের আনন্দ মিছিল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৬:৩৭|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে ফেঞ্চুগঞ্জে ছাত্রলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, ডিসেম্বর ২১, ২০২২

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে এ মিছিল হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।

মিছিলে উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ্, যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান নাঈম, শেখ মাআদুল হক, মাহমুদুল হাসান অভি, দেওয়ান ফাহিম, কাবিলুর রহমান সুহেল, আরাফাত হোসেন জসিম, নাঈম আহমদ চৌধুরী, আরাফাত রহমান শাহ্, রেজাউল রহমান রেজু সহ বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে রাতে গণভবন গেটে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT