ফেঞ্চুগঞ্জে মাইকিং করে বাঘ তাড়াতে লাঠি হাতে রাত পাহারায় সাধারণ মানুষ ফেঞ্চুগঞ্জে মাইকিং করে বাঘ তাড়াতে লাঠি হাতে রাত পাহারায় সাধারণ মানুষ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:৩৩|
সর্বশেষ :
সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

ফেঞ্চুগঞ্জে মাইকিং করে বাঘ তাড়াতে লাঠি হাতে রাত পাহারায় সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২

‘দুটি বাঘ দেখা গেছে, আপনারা যারা বাইরে ঘুরাফেরা করছেন, সাবধানে থাকবেন’। মসজিদের মাইকে এরকম মাইকিং হওয়ার পর আতঙ্কে আছেন সাধারণ মানুষ। ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকার মসজিদে ও তারপর মইমাড়া টিলা এলাকার মসজিদ থেকে এরকম মাইকিং করা হয়েছে।

বাঘ তাড়াতে টর্চ লাইট ও লাঠি হাতে রাতে পাহারায় নেমেছেন সাধারণ মানুষ। ভয়ে আছেন এলাকাবাসী। বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় আতংক বেড়ে মানুষের মধ্যে। জিরো পয়েন্ট এলাকায় তাঁরা বাঘকে খুঁজতে বিভিন্ন ঝোপঝাড় ও টিলায় যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা দিলওয়ার হোসেন বলেন, এলাকার মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। ভয়ে লোকজন সন্ধ্যার পর বাড়ি থেকে কেউ বের হন না।

রাজেল আহমদ নামে এক যুবক ফেইসবুকে পোস্ট করেছেন- “ঘিলাছড়া জিরো পয়েন্টে এইমাত্র বাঘ দেখা গেছে। সবাই সাবধানে থাকবেন”। রাবেল আহমদ নামে এক ব্যক্তি ফেইসবুকে পোস্ট দিয়ে লিখেছেন- ” ধারণ গাজীপুর ও কুরবানপুরে রাতে গ্রামের রাস্তায় বাঘ দেখা গেছে। মসজিদের মাইকিং করা হয়েছে। সবাই সতর্কে থাকুন”।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT