
ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা ও ছত্তিশ গ্রামের হাজারো মানুষের দুঃখ ঘুচবে। বর্ষা মৌসুমে নৌকাযোগে ফেঞ্চুগঞ্জ বাজারে যাতায়াত করতে হয় হাজারো মানুষের। ফেঞ্চুগঞ্জ বাজারের সঙ্গে সহজতর যোগাযোগের লক্ষ্যে বাঘমারা গ্রামের প্রধান সড়ক থেকে ছত্তিশ গ্রামে যানবাহন চলাচলের জন্য সড়কে মাটি ভরাট করা কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকাল ৪টায় ছত্তিশ গ্রামে আনুষ্ঠানিকভাবে মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান করা হয়।
ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো. বদরুদ্দোজার সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা সাহিল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বাছিত টুটুল, সহ সভাপতি আবদুল কাদির খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান আহমদ লছমান। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৈয়বুর রহমান শাহিন।
সভা শেষে ফলক উন্মোচনের মাধ্যমে মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন করেন এমপি হাবিব। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ৫০ লক্ষ টাকা ব্যয়ে মাটি ভরাট কাজ করা হবে।