সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী ও সাবেক ছাত্রদল নেতা, আসন্ন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রকিব চৌধুরীর পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারস্থ সানশাইন হোটেল এন্ড পার্টি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী মইনুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক।
ইউপি সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর ও সৈয়দ মোস্তফা জাহান রাফির যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা মাধ্যমিক শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক আবু মুসা মো: তারেক, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ বদরুজ্জামান খিজির, ফেঞ্চুগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুস সালাম পুতুল, ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু, ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসাইন, যুবদল নেতা শেখরুল আহমেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মকসুদ আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুর রহমান লিলু ও সহ সভাপতি শাহেদ আহমদ।