মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটের উদ্বোধন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটের উদ্বোধন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৯:১৪|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটের উদ্বোধন

প্রেস রিলিজ
  • আপডেটের সময় :বুধবার, জানুয়ারি ৪, ২০২৩

দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদ ওয়েব সাইটের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩রা জানুয়ারি) দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান ওয়েবসাইট উদ্বোধন করেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম সাইস্তার সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আইয়ুব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন, জেলা পরিষদের সদস্য নাহিদ হাসান চোধুরী, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানর মিয়া, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যাপক মহিবুর রহমান, ঢাকা দক্ষিণ সরকারি কলেজের প্রভাষক নিরুপম চক্রবর্তী শ্রভ্র, রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত, ইউপি সচিব রঙ্গেস কুমার দাস, ইউপি সদস্য মুক্তাদির আলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফিজ সিরাজুল ইসলাম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গরীব অসহায় লোকদের মধ্যে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি এডভোকেট মোঃ নাসির উদ্দিন খাঁন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT