
ফেঞ্চুগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা তাঁতী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
আজ শুক্রবার (৬ জানুয়ারি) বিকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এসে শ্রদ্ধা জানান নবগঠিত আহ্বায়ক কমিটি সদস্যরা।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সহ সভাপতি সাখাওয়াত হোসেন তরু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মুজিবুর রহমান জকন, মুহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, প্রচার সম্পাদক এনামুল হক, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ময়নুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুবেদ আহমদ শিপু, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু মিয়া, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম সাব্বির, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ্, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম নিমু, মাহবুবুল ইসলাম মিছলু, উপজেলা স্বেচ্ছাসেবক সাধারন সম্পাদক নাহিদ সুলতান পাশা, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমদ শাহ্, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সালাম মূশেদ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মন আহমদ।
উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা তাঁতী লীগের নবগঠিত কমিটির আহ্বায়ক আতিকুর রহমান মিটু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহিল আহমদ, যুগ্ম আহ্বায়ক জাবেদুর রহমান ডেনেস, ফোজায়েল ইসলাম মুহিত, আহাদুল ইসলাম রনি, সদস্য সচিব রাসেল আহমদ শাহ সহ সকল সদস্যবৃন্দ।