ফেঞ্চুগঞ্জে প্রধান সড়কের সেতুতে গর্ত : ঝুঁকি নিয়ে চলছে গাড়ি ফেঞ্চুগঞ্জে প্রধান সড়কের সেতুতে গর্ত : ঝুঁকি নিয়ে চলছে গাড়ি – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৬:৪৭|
সর্বশেষ :
সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

ফেঞ্চুগঞ্জে প্রধান সড়কের সেতুতে গর্ত : ঝুঁকি নিয়ে চলছে গাড়ি

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বৃহস্পতিবার, জানুয়ারি ১২, ২০২৩

রুমেল আহসান, ফেঞ্চুগঞ্জ: ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজার-ফেরিঘাট আঞ্চলিক সড়কের একটি খালের ওপর নির্মিত সেতুর মাঝে গর্ত সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে সেতু দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে।

স্থানীয়দের দাবি- সেতুটি শত বছরের পুরনো। গত বুধবার একটি মালবাহী ট্রাক সেতু পার হওয়ার সময় সেতুর একটি অংশে গর্ত সৃষ্টি হয়। এছাড়াও সেতুর উপর গাড়ি উঠলে সেতুটি নড়ে। দিনের বেলা গর্তটি সহজে দেখা গেলেও রাতে চলাচলকারী যানবাহন এতে দুর্ঘটনায় পড়তে পারে। দ্রুত সেতুটি সংস্কার না করলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

অন্যদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা অফিস বলছে, সেতুটি শত বছরের পুরনো। সিলেট সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন এই সেতুটি। এরই মধ্যে ওই সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণে প্রস্তাবনা পাঠিয়েছে সওজ।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ফেঞ্চুগঞ্জ সেতুর পাশে গাড়ুলীছড়া খালের উপর সেতুটির অবস্থান। সেতুটির ওপর দিয়ে ঝুঁকি নিয়ে ট্রাক, মাইক্রোবাস, অটোরিকশা, পিকআপসহ মানুষ চলাচল করছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রধান এই সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় হাজারো যানবাহন চলাচল করে।

ওই এলাকার স্থানীয় বাসিন্দা কাইয়ুম মিয়া বলেন, সেতুটির মাঝের অংশে গর্ত সৃষ্টি হয়েছে। ছোট-বড় ট্রাকসহ এই সেতুটি দিয়ে ভারী যান চলাচল করে। যে কোনো সময় এই সেতুটি ভেঙে পড়তে পারে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী সুর্দশন সরকার বলেন, সেতুটি সিলেট সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, সেতুটি ভেঙে নতুন সেতু নির্মাণের জন্য নকশা বানানো হয়েছে। শীঘ্রই টেন্ডার হবে। এই কয়েকদিন গাড়ি চলাচলের জন্য সেতুর গর্ত মেরামত করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT