ইংল্যান্ডে মানুষ এখন এক বেলা খাবার কমাতে বাধ্য হচ্ছেন: প্রধানমন্ত্রী ইংল্যান্ডে মানুষ এখন এক বেলা খাবার কমাতে বাধ্য হচ্ছেন: প্রধানমন্ত্রী – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ২:১৯|
সর্বশেষ :
সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

ইংল্যান্ডে মানুষ এখন এক বেলা খাবার কমাতে বাধ্য হচ্ছেন: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :মঙ্গলবার, জুন ৭, ২০২২

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মতো উন্নত দেশেও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির হার বাংলাদেশের তুলনায় বেশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ইংল্যান্ডের মানুষ এখন এক বেলা খাবার কমাতে বাধ্য হচ্ছেন।

বাংলাদেশে ভর্তুকি দিয়ে যতটা সম্ভব পণ্যমূল্য কম রাখার চেষ্টা করছেন জানিয়ে বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় দেশে খাদ্যপণ্যের উৎপাদন বাড়ানোরও তাগিদ দিয়েছেন সরকারপ্রধান। বলেছেন, নিজেদের খাবারের ব্যবস্থা নিজেদেরই করতে হবে।

রাজধানীর গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার বাঙালির মুক্তি সনদ ঐতিহাসিক ‘৬-দফা দিবস’ উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমরা ভর্তুকি দিয়ে দিয়ে দ্রব্যমূল্য অন্তত নিয়ন্ত্রণে যতটুকু পারি রাখছি। প্রণোদনা প্যাকেজ দিয়েছি। আমাদের রিজার্ভ যে ৪৮ বিলিয়নে তুলেছিলাম, সেই রিজার্ভের টাকা ভেঙে ভেঙে বিদ্যুতের জন্য, গ্যাসের জন্য, কৃষির জন্য, স্বাস্থ্যের জন্য ভর্তুকি এবং সহযোগিতা দিয়ে যাচ্ছি। এভাবে কোনো দেশ কিন্তু করেনি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ইংল্যান্ডের মানুষ যারা তিন বেলা খেত, তারা এক বেলা খাবার বাদ দিয়েছে। তাদের বলা হয়েছে, বিদ্যুৎ ব্যবহার করতে পারবা না, সীমিত আকারে ব্যবহার করো। ভোজ্যতেল এক লিটারের বেশি কেউ কিনতে পারবে না। সুপার মার্কেট থেকে নিষেধাজ্ঞা দেয়া আছে। ইউরোপের কোথাও কোথাও ১৭ শতাংশ পর্যন্ত মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য বেড়ে গেছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT