
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান (মাদ্রাসা ও কারিগরি) পরীক্ষায় অংশগ্রহণকারী এবং উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান নাঈম।
বুধবার (৮ ফেব্রুয়ারি) প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় নাঈমুর রহমান নাঈম জানান, স্বপ্নের সোনার বাংলা গড়তে মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতকরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক, সুদূরপ্রসারী, দৃষ্টান্তমূলক শিক্ষা সংস্কারের পথ দেখিয়েছেন সেটির আলোকেই তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগোপযোগী, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন, চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী শিক্ষানীতি প্রণয়ন করে দেশের শিক্ষাব্যবস্থা পরিচালনা করছেন। এরই আলোকে শিক্ষা বাজেট বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও এমপিও ভুক্তকরণ, শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি ও শিক্ষাবৃত্তি প্রদান, করোনাকালে নিরবিচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম পরিচালনা, সকল স্তরে বিজ্ঞানভিত্তিক ও গবেষণাধর্মী শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানো, নকল ও প্রশ্নফাঁস মুক্ত পরীক্ষা, সন্ত্রাস ও সেশনজটমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।
প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ব্যবস্থাকে সমানভাবে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন প্রধানমন্ত্রী। এর ফলে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বর্তমানে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারছে। এতে শিক্ষাবৈষম্য দূর হয়ে কর্মসংস্থানের ক্ষেত্রে সমপ্রতিযোগীতা নিশ্চিত করা সম্ভব হয়েছে। – বিজ্ঞপ্তি