ফেঞ্চুগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীকে অনুদান প্রদান ফেঞ্চুগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীকে অনুদান প্রদান – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১১:৪৯|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

ফেঞ্চুগঞ্জে ক্যান্সার আক্রান্ত রোগীকে অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফেঞ্চুগঞ্জ উপজেলায় দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত প্রবাসী সালেতুর রহমানের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন ছত্তিশ, পিঠাইটিকর ও বাঘমারা গ্রামের দেশী এবং প্রবাসীরা। ক্যান্সার আক্রান্ত ওই রোগীকে চিকিৎসার জন্য ২ লক্ষ ৭ হাজার টাকা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টায় ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে এম হাসান লিমনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে অসুস্থ সালেতুর রহমানের হাতে অনুদানের নগদ টাকা হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, শুধু সালতুর রহমানের চিকিৎসার্থে নয়, ছত্তিশ, পিঠাইটিকর ও বাঘমারা গ্রামের প্রবাসীদের পক্ষ থেকে অসংখ্য রোগীদের চিকিৎসার্থে অনুদান প্রদান করা হয়েছে। অত্র এলাকার প্রবাসীরা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন ও সামাজিক উন্নয়নে অবদান রাখছেন।
অসুস্থ সালতুর রহমান বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। গত তিন মাস আগে আমি দেশে এসেছি। দেশে আসার পর আমি অসু্স্থ হয়ে পড়ি। আমার শরীর পরীক্ষা করে ক্যান্সার ধরা পড়েছে। আমার চিকিৎসার জন্য তিন গ্রামের দেশী ও প্রবাসীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT