ফেঞ্চুগঞ্জ সমিতি সিলেট’র ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জ সমিতি সিলেট’র ইফতার মাহফিল অনুষ্ঠিত – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:০৭|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

ফেঞ্চুগঞ্জ সমিতি সিলেট’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, ফেঞ্চুগঞ্জ উপজেলাকে একটি নান্দনিক উপজেলা হিসেবে গড়তে হলে সকল সামাজিক সংগঠন ও বিশেষজ্ঞদের পরামর্শ এবং সহযোগিতা প্রয়োজন। নাগরিক সমাজের যেকোনো সমস্যার বিশেষ করে জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও নাগরিক সমাজের যে কোন সমস্যার জবাবদিহি করতে হয় তাদেরকে। তাই ফেঞ্চুগঞ্জের প্রতিটি উন্নয়ন কাজে তাদের সম্পৃক্ত করা ছাড়া কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, ফেঞ্চুগঞ্জকে একটি উন্নত নান্দনিক উপজেলা শহর হিসেবে গড়ে তোলা হবে। আমার মেয়াদকালে আমি ফেঞ্চুগঞ্জবাসীকে একটি নান্দনিক উপজেলা উপহার দিতে চাই। ফেঞ্চুগঞ্জ উপজেলার উন্নয়ন কার্যক্রমের মধ্যে জুড়ি নদীর উপর ব্রিজ নির্মাণ ও কুশিয়ারা নদীর তীরে (ফেঞ্চুগঞ্জ অংশে) দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, কটালপুর ব্রিজ (আমিরগঞ্জ হইতে উত্তরপাড়া) নির্মাণ ও ফেঞ্চুগঞ্জকে পৌরসভায় উন্নীত করণের জন্য আমি কাজ করছি। ইতিমধ্যে কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সিলেট নগরীতে বসবাসরত ফেঞ্চুগঞ্জ উপজেলাবাসীকে নিয়ে গঠিত ‘ফেঞ্চুগঞ্জ সমিতি সিলেট’ এর উদ্যোগে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার (১১ এপ্রিল) নগরীর মেন্দিবাগে হোটেল গ্র্যান্ড সুরমা হোটেলে ইফতার করা হয়।

ফেঞ্চুগঞ্জ সমিতি সিলেট এর সভাপতি এড. জমিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সহ সভাপতি ময়নুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক এড. কামরুল হাসান। বক্তব্য রাখেন- সংগঠনের সিনিয়র সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, উপদেষ্টা এড. জসিম উদ্দিন, উপদেষ্টা লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহিন, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ইকু, নিজাম উদ্দিন, এড. আব্দুল জলিল খোকন, উবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন পারভেজ, জমিরুল ইসলাম বাবলু, রাজিব মোর্শেদ রাজু, সাংগঠনিক সম্পাদক বদরুল আহমেদ বুলবুল, এড. আমিনুল ইসলাম চৌধুরী।

উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, আবুল কালাম আজাদ, এ কে আজাদ খান, নজরুল ইসলাম, মোস্তফা আবু হাসনাত, ছালিক আহমেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, মীর মোশাররফ হোসেন, দিদারুল আলম নিমু, রাজ চক্রবর্তী লিটন, জামাল উদ্দিন ও আব্দুল্লাহ আল নোমান।

জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। নগরীতে বসবাসরত ফেঞ্চুগঞ্জের যারা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি এবং ব্যবসার কাজে অবস্থান করছেন তারা এতে অংশ নেন। সবার উপস্থিতিতে ইফতার মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা ইয়াসিন আরাফাত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT