
পবিত্র রমজান উপলক্ষে অসহায় গরীব দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
বুধবার (১২ এপ্রিল) বিকেলে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে পথচারী, রিকশাচালক, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার ও পানি বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।
ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের এমন উদ্যোগ প্রশংসনীয় জানিয়ে এমপি হাবিব বলেন, প্রধানমন্ত্রী বলছেন যে নিজেদের মধ্যে ইফতার পার্টির আয়োজন না করে গরীব, অসহায়, ছিন্নমূল ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করতে হবে। সেই নির্দেশনাকে সামনে রেখে আমরা বিভিন্ন মোড়ে মোড়ে সুষম ইফতার বিতরণ করছি। আজ ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে ইফতার বিতরণ করা হচ্ছে এটি অত্যন্ত ভালো উদ্যোগ। ভবিষ্যতে তারা এই ধারা অব্যাহত রাখবে বলে আমরা বিশ্বাস করি।
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে অসহায় দুস্থ মানুষদের যেন ইফতারের কষ্ট না হয় সে জন্য ছাত্রলীগ ইফতার বিতরণ করেছে। এসব মানুষের হাতে ইফতার তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
ইফতার বিতরণের পূর্বে সংক্ষিপ্ত সভায় ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান নাঈমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন বাদল, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহিন, মাইজগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপু, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ্।
বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহাদ আহমদ ও মাহমুদুল হাসান চৌধুরী অভি প্রমুখ। এছাড়াও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও উপজেলা এবং কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।