শপথ নিলেন ফেঞ্চুগঞ্জের পাঁচজন চেয়ারম্যান শপথ নিলেন ফেঞ্চুগঞ্জের পাঁচজন চেয়ারম্যান – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:৩৩|
সর্বশেষ :
সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

শপথ নিলেন ফেঞ্চুগঞ্জের পাঁচজন চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, এপ্রিল ২৬, ২০২৩

ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ী চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মজিবর রহমান। আগামী পাঁচ বছর মেয়াদের জন্য শপথগ্রহণ করেন তারা।

শপথগ্রহণ করা চেয়ারম্যানরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন, উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলু, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহিন, মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপু ও ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।

শপথগ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মজিবর রহমান নির্বাচিত চেয়ারম্যানগণকে স্ব-স্ব ইউনিয়নে সরকারের চলমান কাজগুলো সততার সঙ্গে সম্পন্ন করাসহ নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান। পরে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT