ফেঞ্চুগঞ্জে অসহায় মানুষের জন্য ফ্রি মসলার হাট ফেঞ্চুগঞ্জে অসহায় মানুষের জন্য ফ্রি মসলার হাট – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৪:৩১|
সর্বশেষ :
সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

ফেঞ্চুগঞ্জে অসহায় মানুষের জন্য ফ্রি মসলার হাট

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :মঙ্গলবার, জুন ২৭, ২০২৩

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর বাজার অস্থির। বেড়েছে মসলার দাম। মসলা পণ্যের দাম বেশি হওয়ায় মধ্য ও নিম্নআয়ের মানুষ পড়েছেন বিপাকে। নিত্যপ্রয়োজনীয় খাদ্যের সঙ্গে অনেকে প্রয়োজন অনুযায়ী কিনতে পারছেন না মসলা। এ অবস্থায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলায় ব্যতিক্রমী একদিনের ফ্রি বাজার চালু করেছেন ইউপি চেয়ারম্যান।

মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে বিকাল অবধি নিত্যপ্রয়োজনীয় ১০টি মসলার প্যাকেট মানুষের হাতে তুলে দেন উপজেলার ৫নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন। নিজ বাড়ির উঠানে বসান ফ্রি মসলার হাট। সারিবদ্ধভাবে লোকজন নিয়ে যান মসলার প্যাকেট।

বিনামূল্যে মসলা নিতে আসা মানিকোনা এলাকার হায়দার আলী বলেন, বাজারে মসলার দাম বেড়েছে। প্রয়োজন অনুযায়ী মসলা কিনতে পারি নি। খবর পেয়ে চেয়ারম্যান বাড়িতে আসলাম। এখানে বিনামূল্যে মসলা দেওয়া হচ্ছে। ঈদে কুরবানির মাংস পেলে ভালো করে রান্না করে খাব।

বৃদ্ধা খাজেমা খাতুন বলেন, আল্লাহ চেয়ারম্যান সাহেবকে উত্তম প্রতিদান দিন। বিনামূল্যে মসলা নিতে পারছি, ঘরের সবাইকে নিয়ে ঈদের দিন কুরবানির মাংস রান্না করে খাব।

ইউপি চেয়ারম্যান আবজাল হোসাইন বলেন, অনেক মধ্য ও নিম্নআয়ের লোকজন কারো কাছ থেকে ত্রাণ নিতে চান না। লাজ-লজ্জার ভয়ে লোকজন কারো কাছে হাত পাতেন না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে মসলার দাম বাড়ায় কোরবানির ঈদে মানুষের ওপর চাপ পড়েছে। সেজন্য আমার পরিবারের পক্ষ থেকে এই ফ্রি মসলার হাটের উদ্যোগ নেওয়া হয়। আমার ইউনিয়নের আট শতাধিক মানুষের মধ্যে মসলা বিতরণ করা হয়েছে।

মসলার মধ্যে রয়েছে- তেল, পিঁয়াজ, রসুন, আদা, মরিচ, হলুদ, ধনিয়া, পাঁচ পূরন ও লবণ।

এসময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর, জুনাব আলী মেমোরিয়াল ট্রাস্টের পরিচালক মিজানুর রহমান শাকিল, খন্দকার আব্দুল আহাদ, ফখরুল ইসলাম, সাবুল ইসলাম ও রুমন আহমেদ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT