কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনায় ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনায় ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:৪৫|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

কাইয়ুম চৌধুরীর সুস্থতা কামনায় ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :সোমবার, জুলাই ১০, ২০২৩

সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরীর সুস্থতা কামনা করে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ আসর ইলাশপুর জামে মসজিদে ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জিলুর উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি মঈন উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিমন হাসান রিমু, উত্তর কুশিয়ারা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সহ সভাপতি বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ, বোরহান উদ্দিন, ফাহিম আহমদ, শাহবাজ সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা শাহিদুর রহমান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT