কাইয়ুম চৌধুরীর শয্যাপাশে মির্জা ফখরুল কাইয়ুম চৌধুরীর শয্যাপাশে মির্জা ফখরুল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৯:৩৭|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন সিলেটে কোনো পাম্পে মিলছে না জ্বালানি তেল

কাইয়ুম চৌধুরীর শয্যাপাশে মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, জুলাই ২২, ২০২৩

চিকিৎসাধীন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী’কে দেখতে হাসপাতালে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে তাঁকে দেখতে যান বিএনপি মহাসচিব।

এসময় তিনি কাইয়ুম চৌধুরীর শারীরিক অবস্হা ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং বেশ কিছু সময় তাঁর পাশে থেকে শারিরীক অবস্থার উন্নতি দেখে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন। ব্যস্ততার মধ্যেও হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে  তিনি বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক খোঁজ রাখতেন বলে জানান হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে উপস্থিত থাকা বিএনপির দায়িত্বশীলরা।

উল্লেখ্য, সিলেটে (৯ জুলাই) বিএনপির তারুণ্যের সমাবেশ শেষে আলীয়া মাদ্রাসা মাঠেই অসুস্থ হয়ে পড়েন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। দুই দিন সিলেটে চিকিৎসার পর কোন উন্নতি না হওয়ায় পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে তাঁর চিকিৎসার অনেক উন্নতি হয়েছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT